বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে  দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ১ হাজার ১৮ পরিবার

কক্সবাজার প্রতিনিধি :    |    ০৭:১৫ পিএম, ২০২১-০৬-১৯

কক্সবাজারে  দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ১ হাজার ১৮ পরিবার

 

 

‘মুজিব জন্মশতবর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারকে’ জমিও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে কক্সবাজারে ঘর পাচ্ছেন এক হাজার ১৮ টি পরিবার। আগামী ২০ জুন সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। শুক্রবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ‘মুজিব জন্মশতবর্ষ’ উপলক্ষে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ‘ভূমিহীন ও গৃহহীন’ ৫৩ হাজার ৩৪০ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে কক্সবাজার জেলায় রয়ে ১ হাজার ১৮ টি পরিবার। এর আগে গত ২৩ জানুয়ারী এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে কক্সবাজারে জমি ও ঘর পেয়েছিল ৩০৩ টি পরিবার। এ নিয়ে কক্সবাজার জেলায় এই কার্যক্রমের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ‘জমি ও গৃহ’ পাচ্ছেন মোট ১ হাজার ৪২৩ টি উপকারভোগী পরিবার। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, সরকারের লক্ষ্য ‘মুজিব জন্মশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ ভাগ করা হয়েছে। এই সিদ্ধান্ত মতে, যে পরিবার ‘ভূমিহীন ও গৃহহীন’ তাদেরকে ‘ক’ শ্রেণীতে অন্তর্ভূক্ত করা হয়। চলমান ঘর প্রদান কার্যক্রম এই শ্রেণীরই উপকারভোগী পরিবার। “প্রধানমন্ত্রী কার্যালয়ের চলমান এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে জেলায় বরাদ্দ পেয়েছিল ৮৬৫ টির পরিবার। এদের মধ্যে ৩০৩ টি পরিবারকে গত ২৩ জানুয়ারী জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। এতে অবশিষ্ট ছিল ৫৬২ টি পরিবার। এছাড়া দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পেয়েছে ৫৫৮ টি পরিবার। ” জেলা প্রশাসক বলেন, “প্রথম পর্যায়ের অবশিষ্ট ৫৬২ টি পরিবার এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়াদের মধ্যে ৪৫৬ টি পরিবারকে আগামী ২০ জুন জমি ও গৃহ প্রদান করা হবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া অবশিষ্ট ১০২ টি পরিবারকে আগামী ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে গৃহ হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। ” মামুনুর জানান, আগামী ২০ জুন সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া এসব জমি ও গৃহ উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। জেলার প্রতিটি উপজেলায় আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর জমির কবুলিয়ত কপি, খতিয়ান ও সনদপত্রসহ ফোল্ডার প্রতিটি উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হবে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর